আজ সাভার স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তিন দিনের সফরে ঢাকায় এসেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
সকালে বিমানবন্দরে তাদের শুভেচ্ছা জানান বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এ সময় ভারতের রাষ্ট্রপতি লাল গালিচা সংবর্ধনা এবং গার্ড অব অনার প্রধান করা হয়।
সকাল ১১ টার দিকে ভারতীয় এয়ারলাইন্সের একটি বিশেষ বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করে।
১০ মিনিট পরে স্ত্রী সবিতা কোবিন্দ ও মেয়েকে নিয়ে বিমান থেকে নেমে আসেন তিনি।
এ সময় রাষ্ট্রপতি আবদুল হামিদ সস্ত্রীক তাকে স্বাগত জানান। দু'দেশের রাষ্ট্রপতি গিয়ে দাঁড়ান অভ্যর্থনা মঞ্চে। বিউগলে বেজে ওঠে ভারতের দুদেশের জাতীয় সংগীত। এরপর ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে গার্ড অব অনার প্রদান করেন সশস্ত্র বাহিনীর একটি চৌকষ দল। পরে গার্ড পরিদর্শন করেন রাম নাথ কোবিন্দ।