ইংল্যান্ড প্রিমিয়ার লিগে ৭ গোল করে ম্যানচেস্টার সিটির বড় জয়।

 





রাতে লিডস ইউনাইটেড এর বিপক্ষে মাঠে নামে ম্যানচেস্টার সিটি। লিডসের বিপক্ষে এ দিন বড় জয় পায় ম্যানচেস্টার সিটি। ম্যাচের শুরুতেই মাত্র ৮ মিনিটে গোলের দেখা পায় সিটি। গোলটি করেন সিটির ফডেন। 

 তারপর আবারো ১৩ মিনিটে গোল করে দল কে এগিয়ে নিয়ে যান সিটির গ্রিলিশ। ম্যাচের ৩২ মিনিটে আবার গোলের দেখা পায় সিটি সে গোলটি করেন ডি ব্রুইন। একমাত্র সিটির হয়ে ডি ব্রুইন করেন দুটি গোল। 

প্রথম হাফ শেষ হয় ৩-০ ব্যবধানে। দ্বিতীয় হাফে মাঠে নামে দুই দল। ৩ গোল হজমের পর লিডস অনেক চেষ্টা করলেও তারা আর গোল করতে পারেনি। উল্টো দ্বিতীয় হাফে হজম করে আরো ৪ টি গোল।


ম্যাচের ৪৯ মিনিটে গোল করেন সিটির মাহরেজ। ৬২ মিনিটে আবারো একটি গোল করেন ডি ব্রুইন। ম্যাচের ৭৪ মিনিটে আবার গোল পায় সিটি গোলটি করেন স্টোনস। শেষ গোলটি করেন সিটির আকে ৭৮ মিনিটে।


ফলে ৭-০ ব্যবধানে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেষ্টার সিটি।

*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন