এবার ৫০ তম বিজয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু কে নিয়ে গান গাইলেন হিরো আলম। তিনি গানে বলেন, " শোনো লক্ষ কোটি বাঙালি আমি তোমাদের জানাই, এই বাংলাদেশের বুকে আমার জাতির পিতা চাই। বলো জয় বাংলা,বাংলার জয়,বলো জয় বাংলা, শেখ মুজিবের জয়..........
গানটিতে কথা ও সুর দিয়েছেন হাসি রহমান।
সংগীতায়োজন করেছেন মমো রহমান। হিরো আলমের সাথে হাসি এবং মমো দু'জনে।
হিরো আলম বলেন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী তে বঙ্গবন্ধু কে নিয়ে গানটি গাইতে পেরে ভালো লেগেছে। তিনি শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
হিরো আলম তার নিজের ইউটিউবে নতুন নতুন গান নিয়ে হাজির হন। ভিডিও আপলোডের ঘন্টা খানিকের মধ্যেই লাখ লাখ ভিউ হচ্ছে।