ঝিনাইগাতীতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত

 






ঝিনাইগাতীতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত

 রিপোর্টঃ মোঃ বেলাল হোসাইন, শেরপুর। 


শেরপুরের ঝিনাইগাতীতে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৬ ডিসেম্বর বৃহস্প্রতিবার বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে । এ উপলক্ষে ১৬ই ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর ১২টার সময় বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।


শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার( ভুমি) জয়নাল আবেদীন।


প্রশাসনের পক্ষ থেকে বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফায়েজুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল হাসেম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক বিশ্বজিৎ রায়, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার শামছুল আলম, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডারের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শাহ আলম, ছাত্রলীগ নেতা, ছাত্রলীগ নেতা মুশিউর রহমান, শাহরিয়ার খান শাওন প্রমুখ।


সকলের বক্তব্য শেষে মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন