এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের কাছে বাংলাদেশের যুবাদের হার





 আজ বৃহস্পতিবার ৩০ ডিসেম্বর এশিয়া কাপের সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। আজ দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নামে বাংলাদেশ ও ভারত। 

টস জিতে আগে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ভারতের প্রথম দুই উইকেট হারায় খুব তাড়াতাড়ি। সে সময় বাংলাদেশ একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারপর ভারতের এস কে রাশেদ এর ব্যাট থেকে আসে ১০৮ বলে ৯০ রান করেও তিনি নটআউট ছিলেন। 

এস কে রাশেদ এর ব্যাট থেকে আসে ১ টি ছয় ও ৩ টি চার। দলের হয়ে একাই সর্বোচ্চ রান করেন তিনি। কিন্তু তার সাথে সমান তালে পাল্লা দিয়ে কেউ টিকে থাকতে পারেনি।  শেষমেশ তার সাথে ম্যাচ শেষ করে ভিকি। ভিকি করেন ১৮ বলে ২৮ রান। ফলে ভারতের ৮ বিনিময়ে সংগ্রহ হয় ২৪৩ রান।

অন্যদিকে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং এ নামে বাংলাদেশ। ২৪৪ রানের টার্গেট এ খুব ভালো কিছু করতে পারেনি বাংলাদেশ। ওপেনিংয়ে নামেন মাহফিজুল ইসলাম ও তাহজিবুল ইসলাম।  মাহফিজুলের ব্যাট থেকে আসে  ২৬ রান ও তাহজিবুল ব্যাট থেকে আসে ১৩ বলে মাত্র ৩ রান। 

দলের হয়ে সর্বোচ্চ রান করেন আরিফুল ইসলাম ৭৭ বলে ৪৪ রান। তারপর আর কেউ ব্যাট হাতে দাঁড়াতেই পারেনি ভারতের বোলারদের সামনে। মাত্র ১৪০ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ২৪৪ রান করতে গিয়ে আলআউট হয়ে যায় বাংলাদেশের। যার ফলে এবারের এশিয়া কাপের স্বপ্ন ভঙ্গ হলো বাংলাদেশের।



আরও পড়ুনঃ যেভাবে এসএসসির ফলাফলের বিরুদ্ধে বোর্ড চ্যালেঞ্জ করবেন

*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন