বর্তমান সময়ের টিভি নাটকের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। তার বাবা আব্দুল কাশেম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শনিবার রাত ৯টা ৫৫ মিনিটে রাজধানীর কাকরাইলের ইসলামিয়া সেন্ট্রাল হাসপাতালে মারা যান তিশার বাবা।
এদিকে বাবার মৃত্যুর খবর গণমাধ্যমক তিশার কাছ থেকেই নিশ্চিত করা হয়েছে। তবে বাবার মৃত্যুতে বিষাদগ্রস্ত তিশা তাৎক্ষণিকভাবে কিছুই জানাতে পারেননি। শুধু বলেন, ’আমার বাবার জন্য সবাই দোয়া করবেন। দেশবাসীকেও দোয়া করতে বলবেন।’
জানা যায়, ক্যান্সার আক্রান্ত আব্দুল কাশেমের শারীরিক অবস্থা খারাপ হলে রাজধানীর কাকরাইলের ইসলামিয়া সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয় তাকে। গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত শরীর ভালো থাকলেও হঠাৎ করে শরীর খারাপ হতে শুরু করে এবং হাসপাতালেই মৃত্যুবরণ করেন তিনি।
গত ২০২১ সালের আগস্টে তানজিন তিশার বাবা আবুল কালাম অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। ওই সময় তার মাইনর স্ট্রোক হয়েছিল বলে জানা যায়।
আরও পড়ুনঃ পুরনো স্মার্টফোনের আয়ু বাড়ানোর ৫ উপায়