বিপিএলে আজ ফরচুন বরিশালের প্রতিপক্ষ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স








২০২২ বিপিএলের অষ্টম আসরের পর্দা উঠছে আজ। বিপিএলের প্রথম ম্যাচে মাঠে নামবে সাকিবের ফরচুন বরিশাল ও মেহেদী হাসান মিরাজের চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।


ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১ টা ৩০ মিনিটে। প্রথম ম্যাচটি হবে শেরে বাংলা ন্যাশনাল স্টেডিয়ামে। 


অনেক জলপনা কল্পনার শেষে আজ শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) এর অষ্টম আসর।


এই আসরে মোট ছয়টি দল অংশ গ্রহণ করবে। বাংলাদেশী ক্রিকেট ভক্তরা অপেক্ষায় আছে আজকের এই ম্যাচটি দেখার জন্য।


প্রথম ম্যাচে ভালো কিছু করার অপেক্ষায় আছে সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল, আফগানিস্তানের মুজিবের মতো তারকা খেলোয়াড়রা আছে ফরচুন বরিশালে।


অন্যদিকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স তারাও চাইবে শক্তিশালী ফরচুন বরিশালের বিপক্ষে তাদের প্রথম ম্যাচটি জয়ের জন্য।


চট্টগ্রামের চ্যাডউইক ওয়ালটন, কিনার লুইস এর মতো তারকা খেলোয়াড়রা। তারা ও বিপিএলে দল গঠনে পিছিয়ে নেই। এবার দেখার পালা কোন দল প্রথম ম্যাচে জয় পায়। 



আরও পড়ুনঃ আবারও ব্রাজিল আর্জেন্টিনা মুখোমুখি

*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন