আজ ৮ জানুয়ারি ইংল্যান্ড এফএ কাপের মাঠে নামে ম্যানচেস্টার সিটি ও সুইন্ডন টাউন। ম্যাচটি শুরু হয় কান্ট্রি গ্রাউন্ড স্টেডিয়াম এ বাংলাদেশ সময় ১টা ৪৫ মিনিটে।
ম্যাচের শুরু থেকেই মাঠের আধিপত্য ছিল ম্যানচেস্টার সিটি। বর্তমান সময়ের সেরা দল ম্যানচেস্টার সিটি। ইংল্যান্ড প্রিমিয়ার লিগে দুর্দান্ত খেলছে ম্যানচেস্টার সিটি।
এই ম্যাচে গোল হয় মোট পাঁচটি। এর মধ্যে চারটি গোল করে ম্যানচেস্টার সিটি। আর একটি গোল করে সুইন্ডন টাউন।
ম্যাচে মাত্র 14 মিনিটে গোলের দেখা পায় ম্যানচেস্টার সিটি। দলের হয়ে প্রথম গোলটি করেন সিলভা।
২৮ মিনিট আবারো গোলের দেখা পায় ম্যানচেস্টার সিটি। তখন দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন জেসুস।
প্রথম হাফ টাইম শেষ হয় ২-০ গোলের ব্যবধানে। দ্বিতীয় হাফে আবারও মাঠে নামে দুই দল।
দলের হয়ে ৫৯ মিনিটে তৃতীয় গোলটি করে ম্যানচেস্টার সিটির গুন্দোগান। ফলে ব্যবধান ৩-০ হয়ে যায়।
ম্যাচের ৭৮ মিনিটে গোল পায় সুইন্ডন টাউন। দলের হযে একমাত্র গোলটি করেন ম্যাককার্ডি। এরপর আর কোনো গোল করতে পারেনি তারা।
ম্যাচের ৮২ মিনিটে দলের হয়ে চতুর্থ গোলটি করেন পামার। ফলে ৪-১ ব্যবধানে ম্যাচ জিতে ম্যানচেস্টার সিটি।
আরও পড়ুনঃ বিশ্বের সবচেয়ে দামি গাড়ি-২০২২