বিজয় দিবস উপলক্ষে দেশের মানুষ কে শপথ করালেন প্রধানমন্ত্রী





 বাংলাদেশের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে সারাদেশের সকল মানুষ কে শপথ বাক্য পাঠ করালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বিকাল ৪ টা ৪৫ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে শপথ পাঠ করান তিনি।

শপথে অংশ নেন দেশের সকল শ্রেণী পেশার মানুষ জন। দেশের জেলা,উপজেলা স্টেডিয়ামে হাজারো মানুষ একসাথে পতাকা হাতে শপথ বাক্য পাঠ করেন।  

প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সাথে তার বোন শেখ রেহানা ও একসাথে শপথ পাঠ করেন। বিকাল পৌনে ৫ টায় প্রধানমন্ত্রী ভার্চুয়ালি সারা দেশের সাথে শপথ পাঠে অংশ গ্রহণ করে।

দেশের সব বিভাগ/জেলা/উপজেলা স্টেডিয়াম/মহান বিজয় দিবসের নির্ধারিত ভেন্যু থেকে শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জমকালো আয়োজনে বিজয় দিবস উদযাপন করা হয় সারাদেশে। 

*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন