২য় টেস্ট ম্যাচেও ভারতের জয়।

 






ভারত টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। প্রথম ইনিংসে ভারতের সংগ্রহ ৩২৫/১০ ছিল। প্রথম ইনিংসে দূরদান্ত ব্যাটিং করেন মাইয়াংক আগারওয়াল ও শুভমান গিল। মাইয়াংক করেন ১৫০ (৩১১) রান এবং শুভমান গিল করেন  ৪৪(৭১) রান। এই দুই জনের খেলা ছিল দেখার মতো।

এই দুইজন আউট হওয়ার পর নিউজিল্যান্ডের স্পিনার আজাজ প্যাটেল বোলিং তান্ডবের সামনে কেউ আর দাঁড়াতেই পারেনি। পূজারা করেন ০(৫) এবং বিরাট কোহলি ফেরেন খালি হাতে ০(৪) রান। শেষ মুহূর্তে ম্যাচের হাল ধরেন এক্সার প্যাটেল। তিনি ফেরেন ৫২(১২৮) রান করে। নিউজিল্যান্ডের বোলার ১ ম ইনিংসে একাই ১০ নিয়ে বিশ্বরেকর্ড গড়েন।

জবাবে ১ম ইনিংসে ব্যাটিং এ নামেন নিউজিল্যান্ডে টম লাথাম করেন ১০(১৪) রান এবং ইয়ং ৪(৯) রান। ভারতের বোলারদের সামনে কেউ আর টিকতে পারেনি। 

বোরিং এ মোহাম্মদ সিরাজ ৪ ওভার বল করে ১৯ রান দিয়ে নেন ৩ উইকেট। স্পিনার আশুইন ৮ ওভার বল করে মাত্র ৮ রান দিয়ে নেন ৪ উইকেট। ১ম ইনিংসে নিউজিল্যান্ডের সংগ্রহ ছিল ৬২(১০)।

ভারতের ২য় ইনিংসে সংগ্রহ ছিল ২৭৬/৭। ২য় ইনিংসে ও দূরদান্ত ব্যাটিং করেন মাইয়াংক আগারওয়াল,পূজারা,শুভমান গিল ও বিরাট কোহলি। 


জবাবে ২য় ইনিংসে ব্যাট করতে নামে নিউজিল্যান্ডে। কিন্তু এখানেও তাদের ব্যর্থতা ওপেনিং এ নেমে বেশি রান করতে পরেনি দুই ওপেনার টম লাথাম ও ইয়াং। 

শেষ মুহূর্তে ম্যাচের হাল ধরেন ডারলি মিচেল ও হেনরি নিকলস। মিচেলের ব্যাট থেকে আসে ৬০(৯২) রান এবং নিকলস করেন ৪৪(১১১) রান। এর পরে শেষমেশ আর কেউ দাঁড়াতে পারেনি। নিউজিল্যান্ডে ২য় ইনিংস এ সংগ্রহ করেন ১৬৭/১০ রান। অতি সহজেই ৩৭২ রানে ম্যাচ জিতে যায় ভারত।





*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন