এশিয়া কাপের সেমিফাইনালের পথে বাংলাদেশ

 





বাংলাদেশ বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামে নেপাল। বাংলাদেশের যুবাদের কাছে পাত্তাই পায়নি নেপাল। ফলে বড় ব্যবধানে জয় পায় বাংলাদেশ। 

আজ শনিবার (২৫ ডিসেম্বর) দ্বিতীয় ম্যাচে কুয়েত কে উড়িয়ে দেয় বাংলাদেশের যুবারা। এই টানা জয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে দিকে একধাপ এগিয়ে গেছে বাংলাদেশ। 

শারজাহ্ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং এ নামে বাংলাদেশ। ব্যাট করতে নেমে মাহফিজুল ইসলামের সেঞ্চুরি তে পাহাড় সমান টার্গেট হয় কুয়েত এর জন্য। ১০ উইকেটে এর বিনিময়ে বাংলাদেশ সংগ্রহ করে ২৯১ রান। মাহফিজুল একাই করেছেন ১১২ রান। তার ব্যাট থেকে আসে ১২ টি চার ও ৪ টি ছক্কা।

বিপরীতে ব্যাটিং এ নামেন কুয়েত। পাহাড় সমান রান দেখে হতাশ কুয়েতের খেলোয়াড়েরা। ব্যাটিং এ নেমে খুব একটা সুবিধা করতে পরেনি তারা। ওপেনিং জুটি মাত্র ৫ রানের ব্যবধানে শেষ হয়ে যায়।  

তারপর থেকে একের পর এক উইকেট হারায় কুয়েত। শেষ অব্দি আর কেউ দাঁড়াতে পারেনি। কুয়েত ব্যাটারা ১০ উইকেটে সংগ্রহ করে মাত্র ৬৯ রান। ফলে সহজ পায় বাংলাদেশ। 

ফলে কুয়েত কে ২২২ রানে হারিয়েছে বাংলাদেশের যুবারা।



আরও পড়ুনঃ বিসিবির নতুন কমিটি গঠনে বিরাট রদবদল


*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন