কিভাবে একটি ফেসবুক একাউন্ট করবেন?




আসসালামু আলাইকুম আশাকরি আপনারা সকলেই ভালো আছেন। তো আজ আপনাদের কাছে একটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আপনারা টাইটেল টা দেখেই বুঝতে পেরেছেন যে আমি আপনাদের কোন কাজটি শিখাতে চলেছি। তাহলে চলুন কথা না বাড়িয়ে কাজটি শুরু করা যাক। প্রথমে আমরা জেনে নেয় যেঃ-

১.ফেসবুক কি?

ফেসবুক হচ্ছে একটি অনলাইন সোস্যাল মিডিয়া প্লাটফর্ম। যেখানে আমরা আমাদের বন্দু,আত্নীয়সজনদের সাথে অনলাইনের মাধ্যমে সহজেই যোগাযোগ করতে পারি। ফেসবুকে আমরা বিভিন্ন ধরণের পোস্ট করতে পারবো এবং বিভিন্ন ভিডিও আপলোড করতে পারবো ইত্যাদি। এখানে আমরা একে ওপরের সাথে মেসেজ,অডিও কল,ভিডিও কলের মাধ্যমে কথা বলতে পারবো ইত্যাদি।

২.ফেসবুক একাউন্ট করতে কি কি লাগে?

ফেসবুক খুলতে তেমন কিছুর দরকার নেই। শুধু একটি স্মার্ট ফোন অথবা কম্পিউটার হলেই চলবে।
৩. কিভাবে খুলবো একাউন্ট?
ফেসবুক অ্যাপ অথবা ক্রোম ব্রাউজার ওপেন করে www.facebook.com লিখে সার্চ করে সাইন আপ করতে পারবেন। তারপর সবার নিচে Create New Account অপশনে click করবেন।

তারপর আপনার নাম দিতে হবে। First Name And Surename Option এ click করে নাম সাবমিট করবেন। নাম দেওয়া শেষ হলে আপনার জন্ম তারিখ দিতে হবে।জন্মতারিখ দেওয়ার পর আপনার ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করবেন। তারপর

আপনার পছন্দ অনুযায়ী একটি পাসওয়ার্ড দিবেন তাহলে আপনার একটি একাউন্ট খোলা হয়ে যাবে।

পরবর্তী তে আপনি Login অপশন এ click করে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন।এভাবেই আপনি একটি একাউন্ট করতে পারবেন।

*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন