মোহাম্মদ সালাহ আর রোনালদো দুই তারকার গোলে দুই দলের জয়।

 




রাতে ইংল্যান্ড প্রিমিয়ার লীগে জয় পেয়েছে লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিপক্ষ ছিল নরউইচ সিটি। সিটির ম্যাচে প্রথম হাফ টাইমের মধ্যে কোন দল গোল করতে পারেনি। ম্যানচেস্টার ইউনাইটেড হয়ে একমাত্র গোলটি করেন পর্তুগিজ তারকা রোনালদো। রোনালদোর ৭৫ মিনিটে করা গোলটি দল কে এগিয়ে নিয়ে যায়। 

এতে শেষ মুহূর্তে দুই দলের স্কোর হয় ১-০। প্রতিপক্ষ নরউইচ সিটি অনেক চেষ্টা করলেও আর গোল করতে পারেনি। বর্তমানে ইংল্যান্ড প্রমিয়ার লীগের ৫ নাম্বারে থাকা ইউনাইটেড ১৬ ম্যচে ৮ জয় ৩টিতে ড্র ও ৫ টি তে হার নিয়ে পয়েন্ট পেয়েছে ২৭। আর অন্যদিকে নরউইচ সিটি ১৬ ম্যাচে মাত্র ২ জয় ড্র ৪ টি ও পরাজয় ১০ টি ম্যাচে। পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে নরউইচ সিটি।


অন্যদিকে আরেক ম্যাচে অ্যাস্টন ভিলার সাথে  দূরদান্ত জয় মোহাম্মদ সালাহ এর লিভারপুলের। এই ম্যাচেও প্রথম হাফে গোল পায়নি কোর দল। ম্যাচের দ্বিতীয় পর্বে  ৬৭ মিনিটে মোহাম্মদ সালাহ করেন একটি গোল। এতে করে দল ১-০ তে এগিয়ে যায়।

শেষমেশ আর শেষ রক্ষা হয়নি। হার নিয়ে মাঠ ছাড়ে অ্যাস্টন ভিলা। ইংল্যান্ড প্রিমিয়ার লিগে ১৬ ম্যাচে ১১ জয় ৪ ড্র ও ১ টি পরাজয় নিয় পয়েন্ট টেবিলের ২য় স্থানে অবস্থান করছে লিভারপুল।

আর অ্যাস্টন ভিলা ১৬ ম্যাচে ৬ জয় ১ টি ড্র ও ৯ টি ম্যাচ হার নিয় গ্রুপের ১২ তম স্থানে অবস্থান করছে।



সর্বশেষ আপডেট পেতে আমাদের সাথে থাকুন। 


*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন