আল্লু আর্জুন এর নতুন সিনেমা মুক্তি পেয়েছে। সিনেমাটির নাম পুষ্পা দ্য রাইজ। ছবিটি মুক্তি পেয়েছে গত ১৭ ডিসেম্বর।
বর্তমানে আল্লু আর্জুন ভারতের সুপারস্টার। তার সিনেমা মানেই নতুন কিছু। তার ভক্তরা অপেক্ষায় থাকে সব সময় তার ছবি দেখার জন্য। তার সিনেমা হলে আসলেই দর্শকদের ভিড় জমে হলে।
তার এ সিনেমাটি ঝড় তুলেছে বক্স অফিসে। তার পুষ্পা দ্য রাইজ সিনেমাটি ভারত জুড়ে আলোরন সৃষ্টি করেছে। মাত্র ২ দিনেই সিনেমাটি বিশ্বব্যাপি আয় ছাড়িয়েছে ১০০ কোটি রুপি।
ভারতে ছবিটি মুক্তি পাওয়ার প্রথম দিনেই আয় করে সাড়ে ৫২ কোটি রুপি। যা ২০২১ সালে সর্বোচ্চ ওপেনিং ডে কালেকশন।
আল্লু আর্জুনের পুষ্পা ছবিটি প্রথম দিনের আয় দিয় কেজিএফ সিনেমা কে ছাড়িয়ে যায়। কেজিএফ এর একদিনের আয় ছিল ২৫ কোটি রুপি।
ভারতসহ আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছে। যুক্তরাষ্ট্র থেকে সিনেমাটি আয় করেছে ১৩ লাখ ডলার। অস্টেলিয়া তে আয় করেছে ১ কোটি রুপি। অনেকে মতে ছবিটি প্রায় ২০০ কোটি আয় করতে পারে।
মূল্যবান লাল চন্দন কাঠের অবৈধ পাচার কে ঘিরে এই ছবির কাহিনি। আল্লু আর্জুন কে এই সিনেমাটি তে একজন লরি চালক হিসাবে দেখা যাবে।
আরও পড়ুনঃ মোবাইল দিয়ে টাকা আয় বিকাশে পেমেন্ট ২০২২
No code
উত্তরমুছুন