আফগানিস্তানে জোর করে বিয়ে করা নিষিদ্ধ।

 






আফগানিস্তানে জোরপূর্বক বিয়ে নিষিদ্ধ করা হয়েছে। গত শুক্রবার (৩ ডিসেম্বর) এক ডিক্রি জারি করে তারা বলেছে, নারীদের 'সম্পত্তি' হিসেবে বিবেচনা করা উচিত নয় এবং বিয়ের ক্ষেত্রে অবশ্যই তাদের সম্মতি নিতে হবে। এছাড়াও নির্দিষ্ট সময় পরে বিধবাদের পছন্দের পাত্রকে বিয়ে করারও অনুমতি দিয়েছে আফগান প্রশাসন।


তালেবান প্রধান হাইবাতুল্লাহ আখুনজাদা ডিক্রি ঘোষণায় বলেছেন, নারী-পুরুষ উভয়ে সমান হওয়া উচিত। আফগানিস্তানে কেউ নারীদের জোর খাটিয়ে বা চাপ প্রয়োগ করে বিয়ে করতে পারবে না।


ডিক্রিতে অবশ্য নারীদের বিয়ের ন্যূনতম বয়সসীমা উল্লেখ করা হয়নি। তবে এর আগে সেটি ১৬ বছর নির্ধারণ করা হয়েছিল।

ডিক্রিতে তালেবান আরও জানিয়েছে, এখন থেকে বিধবা আফগানরা স্বামীর মৃত্যুর ১৭ সপ্তাহ পর নিজের পছন্দের কাউকে বিয়ে করতে পারবেন।

*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন