চিকিৎসার জন্য খালেদা জিয়া কে বিদেশে পাঠানোর জন্য অনুরোধ করেছে ইইউ এমপি। ইউরোপীয় পার্লামেন্টের এর সদস্য ড. আইভান স্টেফানেক খালেদা জিয়া কে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার জন্য প্রধানমন্ত্রি শেখ হাসিনা কে চিঠি লিখেছেন।
খালেদা জিয়ার চিকিৎসার আবেদন জানিয়ে ২০১৯ সালে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর একটি প্রতিবেদনের কথা উল্লেখ করে ড. আইভান স্টেফানেক এ চিঠি দিয়েছে।
চিঠিতে ড. আইভান স্টেফানেক লেখেন,
খালেদা জিয়ার শারিরীক অবস্থার অবনতি হচ্ছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম গুলোতে খবর বের হয়েছে। তার শর্তাধীন মুক্তির মেয়াদ বৃদ্ধি এবং জরুরি ভিত্তিতে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রাণলয় আবেদন করেছে তার পরিবার।
প্রধানমন্ত্রি শেখ হাসিনা কে উদ্দেশ্য করে ড. আইভান স্টেফানেক বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির বিষয়টির ওপর আলোকপাত করে আপনি (শেখ হাসিনা) ও আপনার সরকারের কাছে আবেদন করব, জরুরি চিকিত্সার জন্য তাঁকে বিদেশে পাঠাতে তাঁর পরিবারের আবেদনে যেন অনুমোদন দেওয়া হয়।
বর্তমানে খালেদা জিয়া রাজধানীর এভার কেয়ান হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতাল টির সিসিইউতে চিকিৎসা নিচ্ছেন।