মামলার বিষয়ে তাহসানের বক্তব্য।

 





ই- কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি কে সহযোগিতার কারণে তাহসান খান,রাফিয়াদ রশিদ মিখিল ও শবনম ফারিয়াসহ ৯ জনের  নামে থানায় মামলা হয়। যে কোনো সময় তাদের গ্রেপ্তার করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ।

সাদ স্যাম রহমান নামে এক ব্যাক্তি ঢাকা মহানগর থানায় মামলা করেন। বৃহস্পতিবার রাতে বিষয়টি জানান মামলার তদন্ত কর্মকর্তা মোঃ রাজিব হাসান।

এ বিষয়ে তাহসান বলেন মামলার বিষয়ে জানেন তিনি। এ বিষয়ে আইনজীবীদের সাথে কথাও বলেছেন তিনি। তিনি বলেন প্রচারক কখনো প্রতিষ্ঠানের সামগ্রিক দায়ভার নেবে না। সারা বিশ্বে লাখ লাখ প্রতিষ্ঠানের লাখ ব্র্যান্ড অ্যাম্বাসেডর আছে। তারা তো সে প্রতিষ্ঠানের দায়ভার নেবে না।   কোম্পানি যখন সমস্যা দেখা দিবে  তখন সরে আসবে। প্রচারণার দায়িত্ব পালন করা কোনো ভাবেই অপরাধী হতে পারে না। 

তাহসান বলেন গত ৭মাস থেকে মানসিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ আছেন। তদন্ত করে যদি দোষ না পাওয়া যায় তাহলে তো আর আমাদের কিছু হবে না। আর তদন্ত করে যদি কিছু পাওয়া যায় তাহলে আইননত যা হবে তাই হবে।



আরো ও পড়ুন-

https://desh-bangla24.blogspot.com/2021/12/blog-post_18.html




*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন