কিভাবে একটি ফেসবুক পেজ খুলবেন?

 


ফেসবুক পেজ কি?

ফেসবুক পেজকে অনেকটা ফেসবুক পাবলিক প্রোফাইল বলা যায়। মূলত ব্যবসা, সেলিব্রিটি ও সংস্থাগুলো তাদের ফেসবুক অ্যাকাউন্ট খোলার পরিবর্তে পেজ ব্যবহার করে থাকে। অনেক সময় ফেসবুক পেজকে ফেসবুক ফ্যান পেজ ও বলা হয়ে থাকে।

ফেসবুক পেজ তৈরী করা কিন্তু তেমন কঠিন কোনো কাজ নয়। যেকেউ খুব সহজেই কোনো ঝামেলা ছাড়াই ফেসবুক পেজ খুলতে পারে। চলুন জেনে নিই, ফেসবুক পেজ কিভাবে খুলতে হয়।

মোবাইলে ফেসবুক পেজ খোলার নতুন নিয়মঃ

  • ফেসবুক অ্যাপে প্রবেশ করুন
  • ডানদিকে থাকা সর্বশেষ সেকশন অর্থাৎ হ্যামবার্গার আইকনযুক্ত মেন্যুতে প্রবেশ করুন
  • Pages অপশনটি খুঁজে বের করে প্রবেশ করুন
  • Create চাপুন
  • Get Started চাপুন
  • যে নামে পেজ খুলতে চান, সেটি Page Name বক্সে লিখুন ও Next চাপুন
  • পেজ এর ধরন অনুযায়ী একটি ক্যাটাগরি সিলেক্ট করে Next চাপুন
  • এরপর আপনি যদি কোনো ব্যবসার পেজ খুলেন, সেক্ষেত্রে ঠিকানা যোগ করুন ও Next চাপুন
  • ঠিকানা না থাকলে বা যোগ করতে চাইলে Skip চাপুন
  • এরপর আপনার ফেসবুক পেজের জন্য একটি প্রোফাইল পিকচার ও কভার ফটো চাওয়া হবে। কভার ফটো ও প্রোফাইল পিকচার সিলেক্ট করে Done চাপুন।
উপরে উল্লিখিত পদ্ধতি সঠিকভাবে অনুসরণ করলে আপনার কাঙ্ক্ষিত ফেসবুক পেজ খুলে যাবে।

*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন