চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ হেরেছে, ঢাকা টেস্টে বাংলাদেশের সম্ভাবনা কতটুক? সাদাপোশাক এলেই ভেসে ওঠে বাংলাদেশের উজ্জজ্ব চিত্র। সাগরিকার পারে এমন হারের পর শের-ই-বাংলায় মুমিনুল হকের দল কি বাবর আজমদের চ্যালেঞ্জ জানাতে পারবে কি না তা দেখার অপেক্ষায় ? ক্রিকেট বোদ্ধা হোক কিংবা ভক্ত কাউকে এমন প্রশ্ন করলে এক নিমিষেই বলে দেবেন, কিছুই করতে পারবে না বাংলাদেশ। তবে ফাহিম স্যার সম্ভাবনা দেখালেন টেকনিক্যাল বিষয়গুলো টেনেই। তার মতে ঢাকা টেস্টে বাংলাদেশের সম্ভবানা বেড়েছে। কেন?
শুনুন তার মুখেই, ‘প্রথম টেস্টের তুলনায় দ্বিতীয় টেস্টের সম্ভাবনা বেশ ভালো। প্রথম টেস্টে আমরা যতটুকু পিছিয়ে ছিলাম তার থেকে অনেক ভালো খেলেছি। কিছু কিছু সময় আমরা আধিপত্য করেছি, সেগুলোর ধারাবাহিকতা যদি আমরা ধরে রাখতে পারতাম তাহলে ফল অন্যরকম হতো। প্রথম ইনিংসে শুরুতে খারাপ করার পর ঘুরে দাঁড়ানো, ভালো রান করা। এরপর মনে হয়েছে পাকিস্তান ৫০০ রান করে ফেলবে সেখান থেকে লিড নেওয়া। এগুলো আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। আমাদের পেস বোলিং যথেষ্ট কার্যকরী ছিল না, এখন তাসকিন যদি যুক্ত হয় তাহলে পেস আক্রমণের শক্তি বাড়বে। বোলিংটা আরেরেকটু শক্তিশালী হবে। একইভাবে সাকিবের সংযুক্তিটাও আমাদের সম্ভাবনা আরো বাড়িয়ে দেবে।